1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন

মাথার চুল কেটে তিন মণ দুধ দিয়ে গোসল করলেন যুবদল নেতা

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিজের বাম হাতের কনিষ্ঠ আঙুল কাটার এক বছর পর মাথার চুল কেটে তিন মণ দুধ দিয়ে গোসল করলেন যুবদল নেতা। তিনি ঈশ্বরগঞ্জ পৌর এলাকার ৮নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌর যুবদলের সভাপতি প্রার্থী রিপন আকন্দ(২৯)।

জানা গেছে, পারিবারিক সমস্যার কারণে নিজের উপর অভিমান করে গতবছরের ১১ সেপ্টেম্বর বিকেলে দা দিয়ে নিজের কনিষ্ঠ আঙুল নিজেই কেটেছিলেন এই নেতা। সেদিন আঙুল কেটে গুরুতর আহত অবস্থায় তিনি পণ করেছিলেন, যদি বেঁচে থাকেন তাহলে এক বছরের আগে তিনি আর নিজের মাথার চুল কাটবেন না। এও বলেছিলেন,একবছর পরে তিনি দুধ দিয়ে গোসল করে মাথার চুল কাটবেন। নিজের সেই কথা রাখতেই এবছরের (১১ সেপ্টেম্বর) সোমবার বিকেলে মাথার চুল কেটে তিন মণ দুধ দিয়ে গোসল করলেন যুবদল নেতা রিপন। উপজেলার পৌর এলাকার আব্দুল খালেক মোকসুদা উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এক বছর পর মাথার চুল কেটে তিন মণ দুধ ঢেলে গোসল করেন তিনি।

রিপন ঈশ্বরগঞ্জ পৌর এলাকার পাইভাকুরী গ্রামের সোহরাব আলীর ছেলে। রিপনের এ কর্মকাণ্ড দেখতে বিভিন্ন বয়সের মানুষ ভীড় জমায় তখন। গোসল শেষে সকলের মাঝে বিরিয়ানি বিতরণ করেন এই নেতা।

এ বিষয়ে রিপন আকন্দ বলেন, গত বছরের এই দিনে আমার ব্যক্তিগত একটি বিষয় নিয়ে পরিবারের ওপর অভিমান করে নিজের কনিষ্ঠ আঙুল নিজেই কেটে ফেলেছিলাম। সেদিন মারাত্মক ভাবে আহত হয়ে প্রতিজ্ঞা করেছিলাম, যদি বেঁচে থাকি তাহলে এক বছর আর মাথার চুল কাটবো না। এক বছর পর মাথার চুল কেটে দুধ দিয়ে গোসল করবো। সেই প্রতিজ্ঞা থেকেই আজ মাথার চুল কেটে তিন মণ দুধ দিয়ে গোসল করি।

তিনি আরও বলেন, শরীরের প্রতিটি অঙ্গ আল্লাহর দেওয়া নেয়ামত। আমি সেই নেয়ামতের মর্ম বুঝতে পারিনি। আমি সমাজের সকল লোকদের বলছি, আমার মতো আর কেউ এমন ভুল করবেন না। আমার মতো যাতে আর কেউ এমন ভুল না করে সেজন্যই আমার আজকের এই আয়োজন।

এতে আমার শুভাকাঙ্ক্ষীদের আমন্ত্রণ জানিয়েছি। এইদিনটি আমার জীবনের একটি অভিশপ্ত দিন। এই অভিশাপ থেকে মুক্ত পেতেই আজকে আমি দুধ দিয়ে গোসল করি। এসময় জীবনের আগামী দিনগুলো সুখে শান্তিতে কাটাতে সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি