1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হক প্রজ্ঞা ও সাহসের অনন্য দৃষ্টান্ত: রাষ্ট্রপতি জামালপুরে কালবৈশাখীর তাণ্ডব: গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু

শেরপুরে ৪ দফা দাবিতে ও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে ম্যাটস শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

সারাদেশের মেডিকেল অ্যাসিসট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ চেয়ে সংবাদ সম্মেলন করেছে শেরপুরের ম্যাটস শিক্ষার্থীবৃন্দ ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের ডিএমএফ ইন্টার্ন চিকিৎসকরা।

১০ সেপ্টেম্বর রবিবার দুপুরে জেলা সদর হাসপাতালের সামনে একটি প্রাইভেট ক্লিনিকে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ইন্টার্নশীপ ডিএমএফ চিকিৎসকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন হাসানুল হক রাকিব, মাহফুজুর রহমান, সাব্বির হাসান, জাকিয়া জান্নাত, এসএম নাসিম প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রত্যন্ত অঞ্চলের মানুষদের জন্য স্বল্প সময়ে অল্প অর্থ ব্যয়ে একজন সুদক্ষ চিকিৎসক যেন তৈরী হতে পারেন সেই জন্য আমাদের এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। কিন্তু গত এক যুগ বছর ধরে ম্যাটসের শিক্ষার্থীদের জন্য সরকারিভাবে কোন নিয়োগ দেওয়া হচ্ছে না। উপরন্তু ইন্টার্নশিপ বাতিলের কথা হচ্ছে।

বক্তারা অনতিবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিয়োগ দেওয়া ও বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ দেওয়ার আহবান জানান।

এদিকে ম্যাটস শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন জেলা সদর হাসপাতালের কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট ডা. মো. সোহেল ও জেলা ডিপ্লোমা মেডিকেল এ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. গোলাম মোস্তফা।

পরে জেলা সদর হাসপাতালের সামনে শতাধিক ইন্টার্নশীপ ডিএমএফ চিকিৎসক ও শিক্ষার্থীরা ২৬তম দিনের কর্মবিরতি পালন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি