1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ড. ইউনূসের তথ্য নিতে গ্রামের বাড়িতে পুলিশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের তথ্য সংগ্রহে তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নজুমিয়া হাটে গিয়েছে পুলিশ। স্থানীয় মদুনাঘাট পুলিশ ফাঁড়ির এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ৩ সেপ্টেম্বর বাড়ির আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেন। তবে মদুনাঘাট পুলিশ ফাঁড়ির এএসআই ছাড়াও এক সপ্তাহ আগে পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) এক উপপরিদর্শকও (এসআই) তাঁর গ্রামের বাড়িতে গিয়েছেন তথ্য সংগ্রহ করতে।

নজুমিয়া হাট এলাকার ব্যবসায়ী ও ড. ইউনুসের আত্মীয় মঞ্জুর আলী বলেন, ৩ সেপ্টেম্বর মদুনাঘাট পুলিশ ফাঁড়ির এক এএসআই এসে ড. ইউনূস সম্পর্কে জানতে চেয়েছেন। তাঁর কয়জন সন্তান, কোথায় থাকেন, কী করেন, গ্রামের বাড়িতে কে থাকেন—এসব। পাশাপাশি ড. ইউনূস ঢাকায় কোথায় থাকেন, তিনি কোথায় পড়ালেখা করেছেন, তা–ও জানতে চেয়েছেন।

এ সম্পর্কে মঞ্জুর আলী আরও বলেন, তিনি ছাড়াও পুলিশ স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেছে। একপর্যায়ে ড. ইউনূসের এক ভাইয়ের সঙ্গে মুঠোফোনে কথা বলে বিস্তারিত জানতে চায়।

ড. ইনূসের গ্রামের বাড়িতে তথ্য সংগ্রহে গিয়েছিলেন মদুনাঘাট পুলিশ ফাঁড়ির এএসআই মো. আজম।  এএসআই আজম বলেন, ‘হাটহাজারী থানার পরিদর্শকের (ইন্টেলিজেন্স) নির্দেশে ড. ইউনূসের বাড়িতে গিয়ে তাঁর সম্পর্কে বিস্তারিত তথ্য নেওয়া হয়েছে। তাঁর ভাইয়ের সঙ্গেও কথা বলেছি।’

যোগাযোগ করা হলে হাটহাজারী থানার পরিদর্শক (ইন্টেলিজেন্স) মো. আমির হোসেন বলেন, ‘আমরা তথ্যগুলো নিয়ে রেখেছি।’ কেন নিয়েছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জেলা বিশেষ শাখা (ডিএসবি) চাওয়ায় তথ্য নেওয়া হয়েছে। পরে শুনেছি, তাঁরা নিজেরা সেখানে গিয়ে তথ্য নিয়েছেন। আমাদের ফাঁড়ির পুলিশ যেসব তথ্য সংগ্রহ করেছে, সেসব কোথাও পাঠানো হয়নি, আমাদের কাছেই রয়েছে।’

মদুনাঘাট পুলিশ ফাঁড়ি ছাড়াও চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) থেকে ড. ইউনূসের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে। ডিএসবির উপপরিদর্শক (এসআই) মঈনুল ইসলাম ড. ইউনূসের গ্রামের বাড়িতে গিয়ে সপ্তাহখানেক আগে তথ্য নিয়েছেন। তবে সুনির্দিষ্ট তারিখ জানা যায়নি।

ডিএসবির এসআই মঈনুল ইসলাম বলেন, ‘গ্রামের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। লোকজন জানিয়েছেন, তিনি কিংবা তাঁর পরিবারের কেউ সেখানে থাকেন না। লোকজন ড. ইউনূস সম্পর্কে তেমন কোনো তথ্য দিতে পারেননি।’

তথ্য নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কেউ বলেছেন কি না, এমন প্রশ্নের উত্তরে মঈনুল ইসলাম বলেন, ‘কেউ বলেননি। নিজ থেকে নিয়ে রেখেছি।’ হঠাৎ করে ড. ইউনূস সম্পর্কে তথ্য নেওয়ার প্রয়োজন কেন পড়ল, জানতে চাইলে তিনি বলেন, ‘নিয়ে রাখলাম।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি