1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

চীনের গ্রেট ওয়াল কেটে রাস্তা বানালেন শ্রমিকরা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

সংস্কার কাজ করতে গিয়ে চীনের দ্য গ্রেট ওয়ালের একাংশের বড় ধরনের ক্ষতি করেছে নির্মাণ শ্রমিকরা। শানজি প্রদেশে রাস্তা বের করতে গিয়ে এক্সক্যাভেটর দিয়ে কিছু কেটে ফেলেছেন তারা।

দুজন ব্যক্তি তাদের নির্মাণকাজের জন্য শর্টকাট রাস্তা বানাতে চেষ্টা করছিলেন। তাদের দুজনকেই আটক করে অধিকতর তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

চীনের সেন্ট্রাল শানজি প্রদেশের গ্রেট ওয়াল অংশে ক্ষয়ক্ষতি করার জন্য ৩৮ বছর বয়সি ওই পুরুষ ও ৫৫ বছর বয়সি ওই নারীকে আটক করা হয়।

এক্সক্যাভেটর নিয়ে অপর পাশে যাওয়ার জন্য গ্রেট ওয়ালে আগে থেকেই থাকা একটি ফাটল কেটে বড় ফাটল’ তৈরি করেন তারা। পুলিশ বলছে, তারা রাস্তা কমানোর জন্য এ কাজ করেছেন। এই দুজন শ্রমিক গ্রেট ওয়ালের অপূরণীয় ক্ষতি করেছেন।

ইয়ুউ কাউন্টিতে অবস্থিত ৩২তম মিং গ্রেট ওয়ালটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃত।

প্রাচীরে বিশাল ফাটল দেখা গেছে বলে গত ২৪ আগস্ট খবর পেয়েছিলেন পুলিশ কর্মকর্তারা।

কয়েক শতাব্দী ধরে চীনের গ্রেট ওয়াল নির্মাণ, পুনর্নির্মাণ করা হয়েছে। প্রাচীরটির সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত অংশ নির্মিত হয়েছে ১৪ থেকে ১৭ শতকের মধ্যে, মিং সাম্রাজ্যের আমলে।

বেইজিং টাইমসের ২০১৬ সালের এক প্রতিবেদনে বলা হয়, মিং আমলের গ্রেট ওয়ালের ৩০ শতাংশই সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, ভালোভাবে সংরক্ষিত আছে মাত্র ৮ শতাংশ।

সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি