1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

স্পারসো থেকে সরানো হলো কৃষিবিদ আব্দুস সামাদকে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩

মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) চেয়ারম্যান কৃষিবিদ আব্দুস সামাদকে সরিয়ে দিয়েছে সরকার। তাঁকে জাতীয় সংসদ সচিবালয়ে বদলি করা হয়েছে।

ভারতের চন্দ্র বিজয়ের পটভূমিতে বাংলাদেশের বিশেষায়িত প্রতিষ্ঠানের ব্যর্থতা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। তবে স্পারসোর নতুন চেয়ারম্যান হিসেবে কাউকে নিয়োগ দেওয়া হয়নি।

একই প্রজ্ঞাপনে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালক নুরুন নাহার হেনাকে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক হারুন অর রশিদকে সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক করার কথা জানানো হয়েছে।

২৩ আগস্ট ভারত চাঁদে মহাকাশযান পাঠানোর পর স্পারসো আলোচনায় আসে। ভারতের মহাকাশ গবেষণাকেন্দ্র ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ হচ্ছেন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার। অন্যদিকে বাংলাদেশের স্পারসোর চেয়ারম্যান আব্দুস সামাদের পড়াশোনা কৃষিতে। প্রশাসন ক্যাডারের কর্মকর্তাকে একটি বিশেষায়িত প্রতিষ্ঠানের চেয়ারম্যান করায় সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনার ঝড় ওঠে।

আলাদা প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুস সবুর মণ্ডলকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মুনিম হাসানকে পেটেন্ট, শিল্প, নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরে বদলি করা হয়েছে। আর পেটেন্ট, শিল্প, নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের রেজিস্ট্রার খন্দকার মোস্তাফিজুর রহমানকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষে পাঠানো হয়েছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শহীদুল আলমকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে বদলি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি