1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

মহাকাশ গবেষণা থেকে সরিয়ে দেওয়া হলো কৃষিবিদ আবদুস সামাদকে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩

ভারতের চন্দ্র বিজয়ের পটভূমিতে বাংলাদেশের বিশেষায়িত প্রতিষ্ঠানের ব্যর্থতা নিয়ে আলোচনা–সমালোচনার মধ্যে মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) চেয়ারম্যান আবদুস সামাদকে সরিয়ে দিয়েছে সরকার। তাঁকে জাতীয় সংসদ সচিবালয়ে বদলি করা হয়েছে।

আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। তবে স্পারসোর নতুন চেয়ারম্যান হিসেবে কাউকে নিয়োগ দেওয়া হয়নি।

গত ২৩ আগস্ট ভারত চাঁদে মহাকাশযান পাঠানোর পর বাংলাদেশের স্পারসো আলোচনায় আসে। ভারতের মহাকাশ গবেষণাকেন্দ্র ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ হচ্ছেন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার। অন্যদিকে বাংলাদেশের স্পারসোর চেয়ারম্যান আবদুস সামাদের পড়াশোনা কৃষিতে। প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তাকে একটি বিশেষায়িত প্রতিষ্ঠানের চেয়ারম্যান করায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, স্পারসোর বর্তমান চেয়ারম্যানের দক্ষতা ও যোগ্যতা নিয়ে কারও প্রশ্ন নেই। কিন্তু তিনি যে সংস্থার নেতৃত্ব দিচ্ছেন, সেই বিষয়ে তিনি দক্ষ কি না, প্রশ্ন উঠেছে সেটি নিয়ে। বিশেষায়িত প্রতিষ্ঠানে শীর্ষপদে সংশ্লিষ্ট বিষয়ে জানাশোনা কর্মকর্তাকে নিয়োগ দিতে হলে রাজনৈতিক সদিচ্ছা জরুরি বলে মনে করেন তাঁরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার মধ্যে আবদুস সামাদকে সংসদ সচিবালয়ে বদলি করা হলো।

এদিকে আলাদা এক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুস সবুর মণ্ডলকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

আরও ৫ সংস্থার প্রধান পদে রদবদল

আজ মঙ্গলবার প্রজ্ঞাপনে আরও পাঁচ সংস্থার শীর্ষ পদে রদবদলের কথা জানানো হয়েছে। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মুনিম হাসানকে পেটেন্ট, শিল্প, নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরে বদলি করা হয়েছে। আর পেটেন্ট, শিল্প, নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের রেজিস্ট্রার খন্দকার মোস্তাফিজুর রহমানকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষে পাঠানো হয়েছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শহীদুল আলমকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক হারুন অর রশিদকে সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে।

এ ছাড়া বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালক নুরুন নাহার হেনাকে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে বদলি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি