1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হক প্রজ্ঞা ও সাহসের অনন্য দৃষ্টান্ত: রাষ্ট্রপতি জামালপুরে কালবৈশাখীর তাণ্ডব: গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু

শেরপুরে পারিবারিক কলহের জের ধরে ফাঁসিতে ঝুলে যুবকের আত্মহত্যা

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩

শেরপুর জেলা শহরের পৌরসভার কসবা মোঘলপাড়া মহল্লায় পারিবারিক কলহের জের ধরে ৪ সেপ্টেম্বর সোমবার বিকেলের কোন এক সময় বসত ঘরের আড়া (ধর্নার) সাথে গলায় মাফলার পেচিয়ে শাওন (২৫) নামে এক যুবক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।

শাওন শেরপুর পৌরসভার কসবা মোঘলপাড়া মহল্লার মৃত মকবুল হোসেনের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শেরপুর জেলা শহরের পৌরসভার কসবা মোঘলপাড়া মহল্লার বাসিন্দা শাওন মোবাইল ফোন ব্যবসা করে আসছিল। এদিকে বেশ কিছুদিন ধরে চাচা আলাল ও মুক্তলের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল এবং পারিবারিক কলহ অশান্তি ও মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতেই সোমবার বিকেলের কোন এক সময় ফাঁকা বাড়ির বসত ঘরের নিজ শয়ন কক্ষে আড়ার (ধর্নার) সাথে শাওন ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।

এদিকে শাওনের ছোট ভাই সাইম জানায়, বাসায় শাওনের স্ত্রী ও কোন লোকজন ছিলনা বিকেলে থেকে শাওনকে বার বার মোবাইল ফোনে না পেয়ে অবশেষে সাইম বাসায় গিয়ে ঘরে প্রবেশ করে দেখতে পায় তার বড় ভাই শাওন ফাঁসিতে ঝুলে আছে। পরে ফাঁসি দেয়ার মাফলার কেটে শাওনকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সোমবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল, ওসি (তদন্ত) সাইফুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে শেরপুর সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি