1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হক প্রজ্ঞা ও সাহসের অনন্য দৃষ্টান্ত: রাষ্ট্রপতি জামালপুরে কালবৈশাখীর তাণ্ডব: গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু

জামালপুরে সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতি

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

যমুনা নদীর পানি কমতে শুরু করায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ২২ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপদসীমার ৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি হ্রাস পাওয়ায় উজানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ভাটির দিকে এখনো প্লাবিত রয়েছে অনেক এলাকা। পানি কমার সাথে সাথে অনেকেই আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। এখনো পানির নিচে তলিয়ে আছে প্রায় ৩ হাজার হেক্টর রোপা আমন ধানের ফসলি জমি।

বন্যা দুর্গতদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪৩ মেট্রিক টন চাল ও দুই হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। শিশু খাদ্য ও গো-খাদ্য ক্রয়ের জন্য বরাদ্দ দেয়া হয়েছে ৭ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি