1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হক প্রজ্ঞা ও সাহসের অনন্য দৃষ্টান্ত: রাষ্ট্রপতি

শেরপুরে ম্যাটস্ শিক্ষার্থীদের মানববন্ধন

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

শেরপুরে ৪ দফা দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ম্যাটস্ শিক্ষার্থীরা।

সোমবার (৪ সেপ্টেম্বর) শহরের নিউ মার্কেট মোড় এবং ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সকালে ‘ইন্টার্নশীপ ডিএমএফ চিকিৎসকবৃন্দের’ আয়োজনে অনির্দিষ্টকালীন ইন্টার্নশীপ কর্মবিরতি ও ছাত্র ধর্মঘটের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে ইন্টার্নশীপ ডিএমএফ’র শেরপুর জেলা সদর হাসপাতাল শাখার সভাপতি রকীবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রত্যন্ত অঞ্চলের মানুষদের জন্য স্বল্প সময়ে অল্প অর্থ ব্যয়ে একজন সুদক্ষ চিকিৎসক যেন তৈরী হতে পারেন সেই জন্য আমাদের এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, গত এক যুগ বছর ধরে ম্যাটসের শিক্ষার্থীদের জন্য সরকারিভাবে কোন নিয়োগ দেওয়া হচ্ছে না। উপরন্তু ইন্টার্নশিপ বাতিলের কথা হচ্ছে। বক্তারা অনতিবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিয়োগ দেওয়া ও বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ দেওয়ার আহবান জানান।

এ সময় জেলার সব ইন্টার্নশীপ ডিএমএফ চিকিৎসক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি