1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

এলিভেটেড এক্সপ্রেসওয়ে : সাড়ে ৩ ঘণ্টায় চলল ২১১৭ গাড়ি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

যান চলাচলের জন্য আজ রোববার সকাল ৬টা থেকে খুলে দেওয়া হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। খুলে দেওয়ার পর থেকেই উড়াল সড়কে গাড়ির চাপ লক্ষ্য করা গেছে।

এ দিন সকাল ৬টা থেকে সকাল ৯টা ৫০ মিনিট পর্যন্ত এই উড়াল সড়কে ২ হাজার ১১৭টি গাড়ি চলাচল করেছে বলে জানিয়েছেন প্রকল্পটি পরিচালক এ এইচ এম সাখাওয়াত আক্তার। তিনি বলেন, পিক আওয়ারে (৮টা থেকে ৯টা) গাড়ির চাপ বেশি ছিল।

উড়াল সড়কে বাস কম যাবে কি না- এমন প্রশ্নে সাখাওয়াত আক্তার বলেন, কাকলি মোড়ে বাস নামতে পারবে, মহাখালী বাসস্ট্যান্ডেও নামতে পারবে।

ট্রাফিক নিয়ন্ত্রণের বিষয়ে এই কর্মকর্তা বলেন, আমাদের নিজস্ব পর্যাপ্ত জনবল আছে, এছাড়াও ট্রাফিক পুলিশের সাথে সমন্বয় কাজ করা হচ্ছে।

এর আগে শনিবার বিকেল সাড়ে ৩টায় উড়াল সড়কটির উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সড়কের কাওলা অংশ দিয়ে প্রবেশ করে টোল প্রদান করে ফার্মগেট এসে নামেন। এরপর অংশ নেন আওয়ামী লীগ আয়োজিত আগারগাঁওয়ের সুধী সমাবেশে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি