1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে ৫০ হাজার মানুষ।

গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

যমুনা, ব্রহ্মপুত্রসহ জেলার সকল নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে দেওয়ানগঞ্জ ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ, সরিষাবাড়ি উপজেলার ২১টি ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এছাড়াও বিস্তীর্ণ ফসলের মাঠ, বসতবাড়ি, আঞ্চলিক সড়ক বন্যার পানিতে ডুবে গেছে। বন্ধ ঘোষণা করা হয়েছে ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠান।

বন্যা দুর্গতদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০৪ মেট্রিক টন চাল, দুই হাজার প্যাকেট শুকনো খাবার, শিশু খাদ্য ও গো-খাদ্য ক্রয়ের জন্য ৭ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি