1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

‘ড. ইউনূস আমাদের সাথে নাই, আমরা কেন তার সাথে থাকবো?’

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

ড. ইউনূস আমাদের সাথে নাই, আমরা কেন তার সাথে থাকবো বলে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (৩০ আগস্ট) দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় নোবেলবিজয়ী ড. ইউনূসের কড়া সমালোচনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ডক্টর ইউনূস কখনো শহীদ মিনার বা স্মৃতিসৌধে যায় না। প্রাকৃতিক দুর্যোগ বা ভয়াবহ করোনার সময়েও কথা বলেনি। যে মানুষ বাংলাদেশের সুখে দুখে নেই তার জন্য এত মায়াকান্না, শ্রেষ্ট মানুষ বলে এত দরদ কেন?

তিনি আরও বলেন, নোবেল পেলেই অপরাধ করে পার পেয়ে যাবেন সেটা কোন আইনে আছে। শ্রমিকের অর্থ আত্মসাৎ করেছে, এ মামলা করেছে শ্রমিকরা। শ্রমিকের টাকা মেরে খেয়েছেন, ট্যাক্স ফাঁকি দিয়েছেন, এসব নিয়ে মামলা হয়েছে। এ নিয়ে যারা বিবৃতি দিয়েছে, এ বিবৃতি যে স্পেসে দেয়া হয়েছে সেটা কিনতে ২ মিলিয়ন ডলার লাগে। বিজ্ঞাপনের এ অর্থ কোত্থেকে এলো সেটা আমাদের জিজ্ঞাসা।

ওবায়দুল কাদের প্রশ্ন তুলে বলেন, ড. ইউনূস আমাদের সাথে নাই আমরা কেন তার সাথে থাকবো? কেউ আইনের উর্ধ্বে নয়। ভাল মানুষ, সোস্যাল বিজনেস করেন, শ্রমিকের টাকা মেরে খায় তার মামলা স্থগিত কেন করবো তার জবাব বিশ্বনেতারা দেবেন কী?

এ দেশ নিয়ে বিশ্বে অনেক মোড়ল দেশ মাথাব্যথা দেখালেও বঙ্গবন্ধু হত্যার পর এরা শোকও প্রকাশ করেনি বলেও অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

আবারও ওয়ান ইলেভেনের চক্রান্ত চলছে বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, গোলাপবাগে আন্দোলন গরুর হাটে হোঁচট খেয়ে ড. ইউনূসের ওপর ভর করেছেন। তারা ওয়ান ইলেভেনের স্বপ্ন দেখছেন। ড. ইউনূসের নেতৃত্বে সরকার গঠনের খায়েশ কিনা জানি না।

অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলে বিএনপি নির্বাচনের পরিবেশ ভন্ডুল করার খেলা চলছে অভিযোগ করেন তিনি। বলেন, যারা গণতন্ত্র হত্যা করেছে, গণতন্ত্রের বস্ত্রহরণ করেছে,তারাই এখন গণতন্ত্র নাকি পুনরুদ্ধার করবে। তারা মুখ দিয়ে মুখচ্ছবি আড়াল করতে চায়।

এ সরকার থাকতে তা সফল হতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি