1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

গৌরীপুরে চোরাই ট্রাক সহ গ্রেপ্তার ১

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

ময়মনসিংহের গৌরীপুরে চোরাই ট্রাক সহ মোঃ রফিকুল ইসলাম (৩৮) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করেছে গৌরীপুর থানা পুলিশ। সোমবার দুপুরে তাকে গৌরীপুর থানা থেকে আদালতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃত আসামি কিশোরগঞ্জের তাড়াইলের দাউতপুর গ্রামের মোঃ রতন মিয়ার ছেলে।

জানা গেছে, সোমবার ভোর রাতে চার/পাঁচ সদস্যের একটি দল চোরাই ট্রাক নিয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলার রামগোপালপুর এলাকায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহজালালের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে গেলেও মোঃ রফিকুল ইসলামকে আটক ও ট্রাক জব্দ করে পুলিশ।

পরে পুলিশ বাদী হয়ে নাম মোঃ রফিকুল ইসলাম সহ নাম উল্লেখ ২ জন ও অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে গৌরীপুর থানায় মামলা করে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, অপরাধী চক্রের এক সদস্যকে ট্রাক সহ গ্রেফতার করা হয়েছে। বৈধকাগজপত্র না থাকায় ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃত আসামি আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামি ধরার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি