1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু

স্কুলে এসেও মারামারি করেন শিক্ষক দম্পতি, অবশেষে দুজনকেই বদলি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

অবশেষে আমতলী উপজেলার উত্তর গোজখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দম্পতিকে বদলি করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সফিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই দুই শিক্ষক নতুন স্কুলে রোববারই (২৭ আগস্ট) যোগদান করেছেন। এতে যেন হাঁফ ছেড়ে বাঁচলেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। তাঁরা অনেকেই শিক্ষক দম্পতির বদলিতে খুশি হওয়ার কথা জানিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার উত্তর গোজখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. সিদ্দিকুর রহমান ও তাঁর স্ত্রী সহকারী শিক্ষিকা নুরুননাহার সিদ্দিকা নিরু দম্পতির মধ্যে দাম্পত্য কলহ রয়েছে। তাঁরা বিদ্যালয় এসে প্রায়ই মারামারি করেন এমন অভিযোগ শিক্ষার্থী ও অভিভাবকদের।

শিক্ষক দম্পতির এমন কর্মকাণ্ডে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বিনষ্ট ও লেখাপড়া চরমভাবে বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ করে আসছিল শিক্ষার্থীরা। একপর্যায়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাওয়াই বন্ধ করে দেয়।

অভিযোগ পেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তদন্তে সত্যতা পান। পরে ওই দুই শিক্ষককে অন্য বিদ্যালয়ে ডেপুটেশনে (প্রেষণ) বদলি করা হয়।

রোববার শিক্ষক সিদ্দিকুর রহমান উত্তর পূর্ব চিলা এবং নুরুননাহার সিদ্দিকা নিরু গেড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দিয়েছেন।

আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা সফিউল আলম বলেন, ‘ওই শিক্ষক দম্পতিকে অন্য বিদ্যালয়ে ডেপুটেশনে বদলি করা হয়েছে। তাঁরা সংশ্লিষ্ট বিদ্যালয়ে যোগ দিয়েছেন।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি