1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

জাফলংয়ে খরস্রোতা ডাউকি নদীতে ডুবে পর্যটকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩

সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে খরস্রোতা ডাউকি নদীর পানিতে ডুবে রমিজ উদ্দিন নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার নদীর জিরো পয়েন্ট এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। রমিজ মানিকগঞ্জের দলাই গ্রামের বিন্দু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তিনিসহ ৪০-৫০ জনের একটি দল বাসে করে মানিকগঞ্জ থেকে জাফলংয়ে বেড়াতে আসে। দুপুরের দিকে রমিজ ও কয়েকজন পর্যটন কেন্দ্রের জিরো পয়েন্ট এলাকায় নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে রমিজ স্রোতের টানে তলিয়ে যান। এ সময় সঙ্গে থাকা অন্যরা এবং স্থানীয় লোকজন তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। না পেরে পুলিশে খবর দিলে গোয়াইনঘাট থানা পুলিশ, জাফলং ট্যুরিস্ট পুলিশ, জৈন্তাপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরিদের কয়েক ঘণ্টার চেষ্টায় বিকেল ৫টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

রমিজ উদ্দিনের সঙ্গে থাকা লুৎফুর রহমান জানান, তারা তিন-চারজন গোসল করতে নদীতে নামেন। রমিজ সাঁতার জানতেন। কিন্তু নদীতে স্রোত তীব্র থাকায় তিনি তলিয়ে যান।

গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল জানান, পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি