1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

জামালপুরে ২৩ কেজি গাজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

জামালপুরে ২৩ কেজি গাজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সদর উপজেলার শিলকুড়িয়া গ্রামে গতকাল গভীর রাতে অভিযান পরিচালনা করে পুলিশ।

অভিযান চলাকালে লেবু মিয়া, রিপন মিয়া ও মো‌র্শেদা বেগম নামে তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের বসত থেকে ২৩ কেজি গাজা উদ্ধার করা হয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নারায়নপুর তদন্ত কেন্দ্রের পুলিশ সোমবার রাত ৩টার দিকে অভিযান চালিয়ে গাজাসহ তাদের গ্রেফতার করে।

গ্রেফতার লেবু মিয়া ও রিপন মিয়া সম্পর্কে সহোদর ভাই, মোর্শেদা বেগম রিপনের স্ত্রী। আজ দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি