1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

জামালপুরে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠ ও আবৃত্তি কার্যক্রমের সনদপত্র ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গ্রস্থাগারভিত্তিক বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠ ও আবৃত্তি কার্যক্রমের সনদপত্র ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকার জাতীয় গ্রন্থকেন্দ্র মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগীদের মধ্যে সেরা পাঁচে স্থান করে নিয়েছে জামালপুরের মাধুর্য ও নিপা।

প্রতিযোগীতার সনদপত্র ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

এছাড়াও অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিল্পী রুপা চক্রবর্তী, রবীন্দ্র গবেষক ভাস্বর বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষ্যে ঢাকার জাতীয় গ্রন্থকেন্দ্র রাজধানী ও পার্শ্ববতী জেলার ২০টি বেসরকারী পাঠাগারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠের আয়োজন করে জাতীয় গ্রন্থকেন্দ্র। এই আয়োজনে জামালপুরের অন্যতম পাঠাগার ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া পাঠাগারের পক্ষে মাধ্যমিক পর্যায়ে মাধুর্য ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে অংশ নেয় নিপা। মাধুর্য ও নিপা দুজনই ঢাকার সেরা প্রতিষ্ঠানগুলি সাথে প্রতিযোগিতা করে নিজ বিভাগে সেরা পাঁচ জনের মধ্যে স্থান করে নেয়।

ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া পাঠাগারের সাধারণ সম্পাদক একেএম আশরাফুজ্জামান স্বাধীন বলেন, মাধুর্য ও নিপার সাফল্যে আমারা গর্বিত ও আনন্দিত, তাদেরকে অভিনন্দন জানাই। জাতীয় গ্রন্থকেন্দ্রকে কৃতজ্ঞতা জানাই বেসরকারী পাঠাগারগুলোর মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা ছড়িয়ে দেবার প্রয়াসে এ ধরনের সৃজনশীল কর্মকান্ডে পৃষ্ঠপোষকতা দেয়ার জন্য।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি