1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট, নান্দাইলের ৮ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় নান্দাইলের আট নেতাকে অব্যাহতি দিয়েছে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ।

মঙ্গলবার (২২ আগস্ট) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতি পাওয়া নেতারা হলেন- নান্দাইল উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাছুম পারভেজ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক রবিন রহমান, নান্দাইল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এস এম খায়রুল ইসলাম, শেরপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাইফ উদ্দিন আহমেদ, জাহাঙ্গীরপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আবুল বাশার, বেতাগৈর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ইমন হাসান, চণ্ডীপাশা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি হুমাউন কবীর, সহসভাপতি খায়রুল ইসলাম মামুন।

জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন বলেন, সাঈদীর মৃত্যুর পর তারা ফেসবুকে পোস্ট দেন, যা সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী। তাদের অব্যাহতি দেওয়া হয়েছে এবং স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি