1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

এভাবে চেয়ারম্যান হওয়ার সুযোগ নেই : জাপা মহাসচিব

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিয়েছেন দলের প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। এমনই একটি বিজ্ঞপ্তি গণমাধ্যমের হাতে এসেছে। তবে খবরটি ‘ভুয়া’ দাবি করে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলছেন, গঠনতন্ত্র অনুযায়ী এভাবে কারও চেয়ারম্যান হওয়ার সুযোগ নেই।

আজ মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে একটি প্রেস বিজ্ঞপ্তির ওপর ভিত্তি করে দেশের বিভিন্ন গণমাধ্যমে রওশন এরশাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হওয়ার খবর প্রকাশিত হয়।

খবরটি এমন সময় এলো যখন দলটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করা জি এম কাদের ভারত সফর করছেন। গত রবিবার (২০ আগস্ট) তিনি দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ফলে তার অনুপস্থিতিতে দলের চেয়ার‌ম্যান পদে পরিবর্তনের খবরটি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা হচ্ছে।

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, খবরটি ভুয়া। দলের গঠনতন্ত্র অনুযায়ী এভাবে কারও চেয়ারম্যান হওয়ার সুযোগ নেই। এ ছাড়া যাদের স্বাক্ষর করার কথা বলা হচ্ছে, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলছে, তাদের ব্ল্যাকমেইল করা হয়েছে। গত বছর রওশন এরশাদ চিকিৎসা শেষে যখন দেশে এসেছিলেন তখন এসব স্বাক্ষর নেওয়া হয়েছিল। কোনো সভা তাকে চেয়ারম্যানের হিসেবে দায়িত্ব নিতে অনুরোধ করেনি।

এদিকে নিজেকে চেয়ারম্যান ঘোষণার বিষয়ে রওশন এরশাদকে ফোন করলে তিনি একটি গণমাধ্যমকে বলেন, ‘যারা প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছে তাদের জিজ্ঞাস করেন। তারা বিস্তারিত বলতে পারবে। আপনারা রয়েসয়ে নিউজ করেন।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি