1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

গৌরীপুর আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : সোমবার, ২১ আগস্ট, ২০২৩

২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে গৌরীপুর পৌর শহরের ধানমহাল এলাকায় উপজেলা ও পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলুফার আনজুম পপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোমনাথ সাহার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম।

কর্মসূচিতে অংশ নেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা অধ্যক্ষ ডা. মতিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম মুহাম্মদ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন, সাবেক সহসভাপতি রুহুল আমিন, সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল , সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও আব্দুল মুন্নাফ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দিপু, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, সাবেক জেলা পরিষদ সদস্য এইচএম খায়রুল বাসার, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সালমা আক্তার রুবি, পৌর যুবলীগের সভাপতি মেহেদি হাসান মিথুন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাজিমুল ইসলাম শুভ, সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসিক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি