1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

শেরপুরে সাংবাদিকদের মাঝে কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : রবিবার, ২০ আগস্ট, ২০২৩

শেরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঠিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে করোনাকালীন অনুদানসহ অসুস্থ সাংবাদিকদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।

রবিবার (২০ আগস্ট)  বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে ও শেরপুর প্রেসক্লাবের সহযোগিতায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ৩৪ জন সাংবাদিকের মাঝে মোট ১০ লক্ষ ২০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদে হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কল্যাণে ২০১৪ সালে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেন। ওই ট্রাস্টের আওতায় সারাদেশে সাংবাদিকদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক দলীয় বিবেচনা না করে সকল মতাদর্শের সাংবাদিকরা ওই কল্যাণ ট্রাস্টের সুবিধা ভোগ করছেন। তিনি সুষ্ঠু সাংবাদিকতার বিকাশে সাদাকে সাদা ও কালোকে কালো বলার সৎসাহস নিয়ে দায়িত্ব পালনের উপর গুরুত্বারোপ করেন। সেই সাথে তিনি এলাকার সমস্যা-সম্ভাবনার পাশাপাশি সরকারের ইতিবাচক ও উন্নয়নমূলক খবরও তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহবান জানান।

চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল।

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ, অনুদানের চেকপ্রাপ্ত সাংবাদিকগণসহ জেলায় কর্মরত অন্যান্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি