1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

বঙ্গমাতার ৯৩তম জন্মদিনে ৯৩টি বৃক্ষরোপণ

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে বঙ্গমাতার নামে ৯৩টি বৃক্ষ রোপণ করা হয়েছে।

শুক্রবার দুপুরে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলুফার আনজুম পপির উদ্যোগে শালীহর বধ্যভূমি সড়কের পাশে বৃক্ষগুলো রোপণ করা হয়।

অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকা ভুলে যাওয়ার নয়। স্বাধীনতা সংগ্রাম এবং বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে নেপথ্য থেকে বঙ্গমাতা যে অবদান রেখে গেছেন, তা অবিস্মরণীয়। মহীয়সী এই নারীর ৯৩ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে উনার স্মরণে বিভিন্ন প্রজাতির ৯৩টি গাছ রোপণ করা হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল কাদির, ইউপি সদস্য তোফাজ্জল হোসেন রতন, গৌরীপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কেরামত আলী, সাইদুল ইসলাম, জহিরুল ইসলাম ছোটন, প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি