1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

জামালপুরে হারল্যান স্টোর উদ্বোধন করলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

আন্তর্জাতিক মানের খ্যাতনামা কসমেট্রিক্স ও প্রসাধন সামগ্রী নিয়ে জামালপুরে চালু হলো ‘হারল্যান স্টোর’। জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস হারল্যান স্টোরের উদ্বোধন করেন।

আজ বিকালে জামালপুর শহরের সর্দারপাড়া এলাকায় হারল্যান স্টোরের উদ্বোধন করতে আসলে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ফুল দিয়ে বরণ করে নেন হারল্যানের প্রতিনিধিরা। পরে ফিতা কেটে স্টোরের উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে চিত্রনায়িকা অপু বিশ্বাস ছাড়াও হারল্যান ব্র্যান্ডের এক্সিকিউটিভ ডিরেক্টর (মার্কেটি) জামাল উদ্দিন, এক্সিকিউটিভ ডিরেক্টর (হারল্যান স্টোর) আব্দুল্ল আলিম শিমুল প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাসকে একনজর দেখতে দর্শনার্থীদের উপচেপড়া ভীড় ছিলো।

হারল্যান স্টোর উদ্বোধনকালে চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, হারল্যান স্টোর আন্তর্জাতিকমানের খ্যাতনামা সব কসমেটিক্স ও প্রসাধন সামগ্রীগুলোর প্রাপ্তি নিশ্চিত করছে। তাই কসমেটিক্স ব্যবহারকারীদের কাছে খুব দ্রুতই এই স্টোর সাড়া ফেলতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি। প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট নিশ্চিত হওয়ায় হাতের নাগালে মিলবে হারল্যান, নিওর, সিওডিল এবং বেইজ ও স্কীনের প্রোডাক্টগুলো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি