1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

জামালপুরে ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করে টাকা ও মোবাইল ছিনতাই

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

জামালপুরে এক ব্যবসায়ীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে কুপিয়ে গুরুতর আহত করে টাকা ও মোবাইল ছিনতাই করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাতে সদর উপজেলার গোদাশিমলা কায়দাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীর স্বজন তারিফুল ইসলাম জানান, জামালপুর সদর উপজেলার ভেড়াপাথালিয়া গ্রামের হাবিবুর রহমান আঙ্গুরের(৩৮) গোদাশিমলা বাজারে মোবাইল রিচার্জ, বিকাশ, নগদ, রকেটসহ মোবাইলে টাকা লেনদেনের ব্যবসা রয়েছে। গতকাল সোমবার রাতে দোকান বন্ধ করে পার্শ্ববর্তী ভেড়াপাথালিয়া গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে গোদাশিমলা কায়দাবাড়ি এলাকায় পৌছালে পেছন থেকে দুর্বৃত্তরা মাথায় আঘাত করে রাস্তায় ফেলে দেয় হাবিবুর রহমান আঙ্গুরকে। পরে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে মাথায় এলোপাথাড়ি আঘাত করে গুরুতর আহত করে দুই লক্ষ টাকা ও টাকা লেনদেনের একাধিক মোবাইল ছিনিয়ে নিয়ে রাস্তার পাশে ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। আভিযোগ পেয়েছি, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

উল্লেখ্য, গোদাশিমলা বাজারে মোবাইল রিচার্জ, বিকাশ, নগদ, রকেটসহ মোবাইলে টাকা লেনদেনের ব্যবসা করতেন মন্টু মিয়া (৩৮) নামে অপর এক ব্যবসায়ী। গত ১৫ জুন রাতে বাজারে দোকান বন্ধ করে নিজ বাড়িতে ফেরার পথে একই স্থানে দুর্বৃত্তদের হামলার শিকার হন মন্টু মিয়া। মুখোশধারী দুর্বৃত্তরা হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে দুই লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে ২০ জুন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মন্টু মিয়ার বাড়িও ভেড়াপাথালিয়া গ্রামে।

এই ঘটনায় পুলিশ ৫ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। প্রায় দুই মাসের ব্যবধানে একই স্থানে দুইজন ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় গোদাশিমলা বাজারের ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি