1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০২ মে ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ-৬ আসনের কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি মোসলেম উদ্দিন আর নেই রাঙ্গুনিয়ায় প্রবাসী খুনের রহস্য উদ্ঘাটন, স্ত্রী-ছেলে গ্রেপ্তার রোববার রাতে সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ থানাগুলো ‘দালালমুক্ত’ করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর তিন বিভাগে টানা দুই দিন ভারি বৃষ্টির আশঙ্কা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা নেত্রকোনায় বাস–সিএনজি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩ সুরমা তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর সিলেট সফরে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নগরকান্দায় ট্রাক দুর্ঘটনার পর চালককে পিটিয়ে হত্যা

স্বাধীন বাংলাদেশে ধর্ষক নিপীড়কদের ঠাঁই হবে না

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

স্বাধীন বাংলাদেশে ধর্ষক নিপীড়কদের ঠাঁই হবে না

নিজস্ব প্রতিবেদক
মনুষ্যত্ব, মানবিকতাবোধ নেই বলেই ধর্ষক দেলোয়াররা গ্রেফতারের পর হাজতে গিয়েও হাসতে পারে। এরকম মনুষ্যত্বহীন সব দেলোয়ারকে আমাদের রুখে দিতে হবে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত নারী, শিশু ধর্ষণ ও নিপীড়ন বিরোধী সমাবেশে এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক প্রগতি বর্মন তমা।

প্রগতিশীল ছাত্রজোটের আয়োজনে সমাবেশে প্রগতি বলেন, প্রত্যেকটি অন্যায়ের পেছনে কোনো না কোনোভাবে পেশী শক্তি, রাজনৈতিক কাঠামো কাজ করে। দীর্ঘদিনের বিচারহীনতা নিপীড়নের ঘটনাকে ত্বরান্বিত করছে।

তিনি বলেন, ধর্ষক দেলোয়ার গ্রেফতারের পরেও পুলিশ হাজতে হাসে। মনুষ্যত্ব নেই বলেই এটা সম্ভব। আমরা অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়ালে মনুষ্যত্বের দাবি মানবিকতার দাবি চাপা পড়ে যাবে। সেটা আর করা যাবে না। এবার আমাদের ঘুড়ে দাঁড়াতে হবে।

তমা বলেন, মনে প্রাণে প্রতিবাদী হতে হবে। দেশভাগের পর ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্যই ছিল মানবিক, সাম্য, অধিকার প্রতিষ্ঠা। কিন্তু সরকার দলের ছত্রছায়ায় একেকটা নারী ধর্ষক, নিপীড়ক দেলোয়াররা বেড়ে উঠছে। আর বসে থাকলে চলবে না, ভেঙে দিতেই হবে, রুখে দিতে হবে ধর্ষকদের। এই স্বাধীন বাংলাদেশে ধর্ষক নিপীড়কদের ঠাঁই হবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি