1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সরকারের ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সরকারের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে গৌরীপুর সহনাটি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় পাছার উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। প্রধান আলোচকের বক্তব্য দেন ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মতিউর রহমান।

আলোচনা সভায় অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন আহাম্মদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম সরকার, মাওহা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আল ফারুক, সহনাটি ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন কাদের রুবেল, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, সহনাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তাপস আচার্য, সহনাটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নূরুল কবির শাহীন, সহনাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শামীম খান, আশরাফুজ্জামান গোলাপ প্রমুখ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহনাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহিদাস আচার্য।

সঞ্চালনা করেন সহনাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ও সহনাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম খান। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি