1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

রিজভী স্যারকে আমি মাফ করে দিলাম : হিরো আলম

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ আগস্ট, ২০২৩

সিএমএম কোর্টে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকা মানহানির মামলা করার পর হিরো আলম বলেছেন, ‘রিজভী স্যার আমার বাবার মতোন। আমি তাঁকে মাফ করে দিলাম।’

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে আজ সোমবার হিরো আলম এই মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটির অভিযোগের বিষয়ে মহানগর গোয়েন্দা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

হিরো আলমের আইনজীবী আব্দুল্লাহ মুনসুর রিপন মামলার তথ্য নিশ্চিত করেছেন।

হিরো আলম আদালতকে বলেন, সাংবিধানিকভাবে তিনি নির্বাচন করতে পারেন। কিন্তু আওয়ামী লীগ-বিএনপির নেতা কর্মীরা তাঁকে গালিগালাজ করেন। তাঁর জীবনের নিরাপত্তা নেই। তাই তিনি এই মামলা করতে এসেছেন।

আদালত থেকে বের হয়ে হিরো আলম জানান, তিনি আদালতে বলেছেন- রিজভী স্যার আমার বাবার মতোন। আমি তাঁকে মাফ করে দিলাম।

এর আগে ১৮ জুলাই রাজশাহী নগরীর ভুবন মোহন শহীদ মিনার পার্কে বিএনপির এক অনুষ্ঠানে রুহুল কবির রিজভী হিরো আলমকে ‘অর্ধপাগল’ হিসেবে অভিহিত করেন। এ সময় রিজভী সরকারের সমালোচনা করতে গিয়ে বলেছিলেন, ঢাকা-১৭ আসনে হিরো আলমের মতো একটা ‘অর্ধপাগল’ নির্বাচন করছে। তার সঙ্গেও সরকার সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায়।

এরপর গতকাল রোববার হিরো আলম ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের কাছে লিখিত অভিযোগ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি