1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

মমেক হাসপাতালে আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু, চিকিৎসাধীন ১৪১

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : রবিবার, ৬ আগস্ট, ২০২৩

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সেলিম (৪৫) নামে এক ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে ভর্তি হয়েছেন আরও ২০ জন। হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রয়েছেন ১৪১ জন।

রোববার (৬ আগস্ট) সকালে মমেক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন ডা. ফরহাদ বিন হিরা এ তথ্য নিশ্চিত করে জানান, সেলিম ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শনিবার (৫ আগস্ট) ভোরে হাসপাতালে ভর্তি হন। পরে ওই দিন সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ডা. হিরা আরও জানান, হাসপাতালে চিকিৎসাধীন ১৪১ রোগীর মধ্যে পুরুষ ১১৯ জন, নারী ১৯ জন ও শিশু তিনজন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি