1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু

ছাত্রীদের উত্যক্ত করা নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল শিক্ষার্থীর

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা এলাকায় ছাত্রীদের উত্যক্ত করা নিয়ে বিবাদের জেরে সাঈদ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সুমন নামে আরেক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থী দেওখোলা ইউনিয়নের শুগুরিয়া গ্রামের মোহাম্মদ আবু তাহের দিনার ছেলে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার দেওখোলা বাজারে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের কোচিং সেন্টারের বাইরে গল্প করছিল হরে কৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সাঈদ ও শ্রাবণ। এ সময় তাদের পাশ দিয়ে যাচ্ছিল কয়েকজন ছাত্রী। তাদের উত্যক্ত করে সাঈদ ও শ্রাবণ। বিষয়টি দেখে প্রতিবাদ করে মন্ডলবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুমন। এক পর্যায়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে তারা। তখন তাদের বিবাদ মীমাংসা করে দেন স্থানীয়রা।

কিন্তু বিষয়টি মানতে পারেনি সুমন। বুধবার সকালে ছুরি নিয়ে সাঈদ ও শ্রাবণকে খুঁজতে থাকে সুমন ও তার সহপাঠীরা। এক পর্যায়ে তাদের পেয়ে ছুরিকাঘাত করে। আহত দু’জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। কিন্তু সাঈদের অবস্থা বেগতিক হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পরে নিহতের বাবা আবু তাহের দিনা ফুলবাড়িয়া থানায় পাঁচজনের নামে মামলা করেন। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান খান বলেন, ঘটনায় জড়িত সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি