1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

জামালপুরে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ ৬ নেতাকে স্থায়ী জামিন দিয়েছে আদালত

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : সোমবার, ৩১ জুলাই, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও জামালপুরে এক সমাবেশে ভীতিকর বক্তব্য প্রদানের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ ৬ নেতাকে স্থায়ী জামিন দিয়েছে আদালত।

সোমবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতে নেতারা হাজির হলে জেলা ও দায়রা জজ মোঃ এহ্সানুল হক কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা জামাতের সেক্রেটারি হারুন আর রশিদের স্থায়ী জামিনের আদেশ দেন।

উল্লেখ্য, গত ১৯ মে এক সমাবেশে রাজশাহী বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়া এবং ২১ মে জামালপুর জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে উস্কানিমূলক বক্তব্য দিয়ে জনমনে ত্রাস, নৈরাজ্য ও ভীতিকর পরিবেশ সৃষ্টির অভিযোগে আবু সাঈদ চাঁদ, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপি জামাতের ৭ নেতার নামে গত ২৩ মে জামালপুর আদালতে মামলা দায়ের করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক বিজন কুমার চন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি