1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনামঃ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বাসস
  • আপডেট : সোমবার, ৩১ জুলাই, ২০২৩

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম নাজমুল হাসান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কেএম শাখাওয়াত মুন বলেন, সাক্ষাৎকালে তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ফুলের তোড়া দিয়ে নতুন নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানান এবং তার সফলতা কামনা করেন। নৌবাহিনী প্রধানও ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান এবং তার দোয়া কামনা করেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি