1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

সোমবারের সমাবেশ স্থগিত করেছে আওয়ামী লীগ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ জুলাই, ২০২৩

আওয়ামী লীগ সোমবার শান্তি সমাবেশের কর্মসূচি স্থগিত করেছে। বিএনপির পক্ষ থেকে সোমবার সারা দেশে জনসমাবেশের কর্মসূচি ঘোষণার পর গত রাতে আওয়ামী লীগ ঢাকায় একই দিনে শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছিল।

রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে এই শান্তি সমাবেশ করার কথা বলা হয়েছিল।

সোমবারের সেই সমাবেশ স্থগিত করার কথা আজ জানানো হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে।

তবে দলটি আজ রোববার সারা দেশে থানায় থানায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করছে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সব থানায় আজ রোববার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করবে আওয়ামী লীগ। পাশাপাশি সারা দেশের প্রতিটি থানায় দলটি বিক্ষোভ সমাবেশ করবে।

গতকাল বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকায় পাঁচটি প্রবেশমুখে সংঘর্ষ এবং কয়েকটি বাসে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগ আজ বিক্ষোভ কর্মসূচি নেয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি