1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

স্ত্রীকে হত্যার ২১ বছর পর স্বামী গ্রেপ্তার

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

ময়মনসিংহে স্ত্রীকে হত্যার ২১ বছর পর মো. ফজুল (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। গ্রেপ্তার হওয়া ফজুল হক ২০০২ সালের ১২ অক্টোবর তার স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করে। পরে দীর্ঘ সময় পলাতক থাকার পর সিলেট মেট্রোপলিটনের জালালাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১৪।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে র‌্যাব-১৪’র সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‌্যাব-১৪’র সিনিয়র পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, জেলার ফুলবাড়িয়া উপজেলার ফজুল ও ফুলপুরের নিহত জাহিদা খাতুনের সাথে বিয়ে হয়। বিয়ের ১০ বছর পর ২০০২ সালে তাদের সংসারে পারিবারিক কলহ দেখা দেয়। কলহের জেরে জাহিদা খাতুন তার বাবার বাড়ি গিয়ে রাইস মিলে শ্রমিকের কাজ নেয়। পরে দুই মাস পর জাহিদার সাথে দেখা করতে ফুলপুরে যায় দার স্বামী। ঘটনার দিন ২০০২ সালের ১২ অক্টোবর জাহিদা রাইস মিল থেকে ফেরার পথে দেখা হয়। সেখান থেকে জাহিদাকে কিছুটা দূরে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে তার স্বামী। পরদিন জাহিদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এই ঘটনার নিহত জাহিদা মা মোছা. জমিলা খাতুন বাদী হয়ে ফুলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে ফজুল পলাতক ছিলেন। পরে ওই মামলায় ২০১০ সালের ৭ মার্চ আদালত ফজুলকে যাবজ্জীবন সাজা দেন আদালত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি