1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

জামালপুরে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : সোমবার, ২৪ জুলাই, ২০২৩

জামালপুরে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশু দুটি সম্পর্কে আপন চাচাতো বোন। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিঙ্গলহাটি গ্রামের সাদ্দাম হোসেনের ৭ বছর বয়সী মেয়ে শুকরিয়া ও এরশাদ হোসেনের একই বয়সী মেয়ে আতিয়া বাড়ির পাশে ডোবায় গোসল করতে যায়। গোসলের কোন এক সময় সবার অগোচরে শিশু দুটি পানিতে ডুবে যায়৷ শিশু দুটিকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় ও পরিবারের লোকজন তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

এ সময় কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করে। শুকরিয়া নারিকেলি প্রি-ক্যাডেট স্কুলের প্রথম শ্রেণী ও আতিয়া মদিনা কিন্ডার গার্ডেন মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিলো। শিশু দুটি সম্পর্কে আপন চাচাতো বোন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এই ব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ করেনি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি