1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০২ মে ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ-৬ আসনের কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি মোসলেম উদ্দিন আর নেই রাঙ্গুনিয়ায় প্রবাসী খুনের রহস্য উদ্ঘাটন, স্ত্রী-ছেলে গ্রেপ্তার রোববার রাতে সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ থানাগুলো ‘দালালমুক্ত’ করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর তিন বিভাগে টানা দুই দিন ভারি বৃষ্টির আশঙ্কা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা নেত্রকোনায় বাস–সিএনজি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩ সুরমা তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর সিলেট সফরে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নগরকান্দায় ট্রাক দুর্ঘটনার পর চালককে পিটিয়ে হত্যা

ভ্রমণপিপাসুদের জন্য ফের দ্বার খুলল দুবাই

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

ভ্রমণপিপাসুদের জন্য ফের দ্বার খুলল দুবাই

নিজস্ব প্রতিবেদক
ভ্রমণপিপাসুদের জন্য দ্বার খুলল দুবাই, নিয়ে যাবে বিমান
ভ্রমণপিপাসুদের জন্য খুলে দেয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দেশ দুবাইয়ের দরজা। এখন থেকে টুরিস্ট বা ভিজিট ভিসায় দুবাই যেতে পারবেন যে কেউ। আর এসব যাত্রীদের দুবাই নিয়ে যাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমান জানায়, বিমান বাংলাদেশে যেকোনো ধরনের ভিসা নিয়ে যাত্রীরা দুবাই যেতে পারবেন। তবে বর্তমান করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির কারণে দুবাইগামীদের দেশটির সরকারের কিছু নিয়মকানুন মানতে হবে।

ভিজিট, ট্যুরিস্ট, রেসিডেন্ট ও ট্রানজিট ভিসাধারীদের সরকার নির্ধারিত পিসিআর ল্যাব থেকে যাত্রা শুরুর আগের ৯৬ ঘণ্টার মধ্যে কোভিড টেস্ট করিয়ে ‘কোভিড-১৯ নেগেটিভ’ সার্টিফিকেট নিতে হবে এবং সঙ্গে আটটি প্রিন্টেড কপি রাখতে হবে।

কোভিড সার্টিফিকেটটি ইংরেজি বা আরবি ভাষার হতে হবে বলেও জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

দুবাই যাওয়ার আগে একটি স্বাস্থ্য বিষয়ক ফরম পূরণ করতে হবে এবং ‘কোভিড-১৯ ডিএক্সবি স্মার্ট অ্যাপ’ ডাউনলোড করতে হবে। বাংলাদেশ থেকে সবাইকে হেলথ ইন্স্যুরেন্স নিতে হবে।

বিমান আরও বলেছে, যাত্রীদের দুবাই এয়ারপোর্টে পৌঁছে ইমিগ্রেশনের আগেই পিসিআর টেস্ট করানো হবে। টেস্টের রেজাল্ট দেয়ার আগ পর্যন্ত যাত্রীদের সেলফ আইসোলেটেড অবস্থায় থাকতে হবে।

বর্তমানে বাংলাদেশ থেকে প্রতি সপ্তাহে বিমানের ৭টি ফ্লাইট যাচ্ছে দুবাই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি