1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

হজরত সভাপতি পিন্টু সম্পাদক : ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতি নির্বাচন

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : রবিবার, ২৩ জুলাই, ২০২৩

দীর্ঘ ১৪ বছর পর বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার কার্যকরী সংসদ নির্বাচন-২০২৩ ইং অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (২২ জুলাই) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে এই ভোট গ্রহণ চলে। ভোট গ্রহণ শেষে ভোররাত ৪টা পর্যন্ত চলে ভোট গণনা।

১২ ঘণ্টা ভোট গণনা শেষে প্রিজাইডিং অফিসার ছোট রাঘবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হজরত আলীকে সভাপতি পদে ও কাকনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সানোয়ার পারভেজ তাসাদ্দাক পিন্টুকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করেন। নির্বাচনে হজরত-পিন্টু,কাজী-মাহবুব-জিরীন প্যানেলে শাপলা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী ৫১ জনকেই বিজয়ী ঘোষণা করা হয়।

এ বিষয়ে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো.সানোয়ার পারভেজ তাসাদ্দাক পিন্টু বলেন, উৎসব মুখর পরিবেশে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ ও গণনা সম্পন্ন হয়েছে। শাপলা প্রতীকের ৫১ প্রার্থীই বিজয়ী হয়েছেন। এর আগে একই প্যানেলের সকল প্রার্থী কখনও বিজয় লাভ করেনি। এটি একটি ঐতিহাসিক বিজয়। এ বিজয় সকল শিক্ষকদের। এই বিজয় ন্যায় ও সত্যের। আমরা উপজেলার সকল শিক্ষকদের সার্বিক কল্যাণে পাশে থাকব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি