1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

খাবারের ঘ্রাণ পেয়ে বিয়েতে হাজির হাতির পাল, পালালেন বর–কনে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ জুলাই, ২০২৩

খোলা মাঠে বিশাল প্যান্ডেলে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। খাসির মাংস, লাউ–চিংড়ি, মসুর ডাল আর আলুর তরকারির পদ রান্না করেছিলেন বাবুর্চি। রান্না শেষে অতিথিদের আপ্যায়নের জন্য প্রস্তুতিও নেওয়া হচ্ছিল। এর মধ্যে হঠাৎ একদল অনাকাঙ্ক্ষিত অতিথি এসে হাজির। তাদের দেখে অতিথিদের সরে যেতে বলেন আয়োজকেরা। অবস্থা বেগতিক দেখে মোটরসাইকেলে চেপে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বর–কনেও।

গত রোববার ভারতের পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার জঙ্গলভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। ওই দিন গ্রামের যুবক তন্ময় সিংহের সঙ্গে বিয়ের দিন ধার্য ছিল একই গ্রামের তরুণী মমপি সিংহের।

বর তন্ময় সিংহ বলেন, ‘বিয়ের দিন অতিথিরা খাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, এমন সময় হাতির গর্জন শুনতে পাই। আগে থেকেই জানতাম যে রান্নার ঘ্রাণ পেয়ে হাতির পাল সেখানে ছুটে আসে। তাই অতিসত্ত্বর খাবারের টেবিল ছেড়ে বাড়িতে গিয়ে আশ্রয় নিতে বলি অতিথিদের। ভাতিজার সাহায্য নিয়ে স্ত্রীকে নিয়ে আমিও ঘটনাস্থল থেকে কেটে পড়ি।’

ভারতে সম্প্রতি ত্রিস্তরের পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়। এ কারণে ঝাড়গ্রাম জেলার সব বিয়ের অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল। ইতিমধ্যে পঞ্চায়েত নির্বাচনের ফলাফলও ঘোষণা করা হয়েছে। কিন্তু নির্বাচনের পরেও হাতির ভয়ে স্থগিত বিয়ের অনুষ্ঠান আয়োজন করতে পারছেন না জেলার মানুষ।

জানা গেছে, রান্নার ঘ্রাণ পেয়ে গ্রামের বিভিন্ন বাড়িতে ঢুকে পড়ছে হাতি। তাই বিয়ের মত সামাজিক অনুষ্ঠান আয়োজন করতে ভয় পাচ্ছেন গ্রামবাসী। তা ছাড়া গ্রামের বিভিন্ন স্থানে দল বেঁধে হাতি ঘুরে বেড়ানোয় ভয়ে কোনো অতিথি বিয়েতে যেতে চাচ্ছেন না।

ঝাড়গ্রামের বিভিন্ন স্থানে শতাধিক বুনো হাতি দল বেঁধে এ–গ্রাম সে–গ্রাম ঘুরে বেড়াচ্ছে। এতে জঙ্গলভাঙ্গা, কাজলা, কুসুমগ্রামও কলবানি গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি