1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

শেরপুরে জেলা সদর হাসপাতালের লিফট আটকে অসুস্থ ৪, দরজা ভেঙে উদ্ধার

মোঃ নাইমুর রহমান
  • আপডেট : শনিবার, ২২ জুলাই, ২০২৩

শেরপুর জেলা সদর হাসপাতালের লিফট আটকে গিয়ে ৪ জন অসুস্থ হয়েছেন। পরে লিফটের দরজা ভেঙে ভেতরে থাকা রোগী ও স্বজনদের উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল। ২১ জুলাই শুক্রবার দুপুরে হাসপাতালের নয়তলা ভবনের নিচতলায় ওই ঘটনা ঘটে।

ওই ঘটনায় অসুস্থ নকলা উপজেলার বাছুর আলগা গ্রামের মো. নাঈমকে (২১) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হাসপাতাল ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা দেড়টার দিকে জেলা সদর হাসপাতালের নয়তলা ভবনের একটি লিফটে ১৮ থেকে ২০ জন রোগী ও তাদের স্বজনেরা উপরতলা থেকে নিচতলায় আসছিলেন। কিন্তু ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী লিফটে থাকায় ভবনের নিচতলায় এসে লিফটটি আটকে যায়। ওই সময় লিফটের ভেতরে থাকা রোগী ও স্বজনেরা আতঙ্কে চিৎকার ও কান্নাকাটি করতে থাকেন। পরে সংবাদ পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে এসে লিফটের দরজা ভেঙে ভেতর থেকে প্রায় ২০ জনকে উদ্ধার করেন।

ওই সময় আতঙ্ক ও গরমে অন্তত ৪ জন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হয়। আর দরজা ভেঙে ফেলায় লিফটটিও ক্ষতিগ্রস্ত হয়।

রোগীর স্বজনদের অভিযোগ, ঘটনার সময় লিফটম্যান হাসপাতালে ছিলেন না। লিফটম্যানের অবহেলার কারণে এর আগেও একাধিকবার লিফট আটকে গিয়েছিল। তবে লিফটম্যান শফিকুল ও আতিকুল স্বীকার করে বলেন, ঘটনার সময় তারা হাসপাতালের মসজিদে জুম্মার নামাজ আদায় করছিলেন।

এ ব্যাপারে জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. জসিম উদ্দিন বলেন, ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি