1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

এসপি পদমর্যাদার ২৪ কর্মকর্তাকে বদলি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ জুলাই, ২০২৩

পুলিশ সুপার পদমর্যাদার ২৪ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। দুটি পৃথক প্রজ্ঞাপনে আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ বদলিকৃত কর্মকর্তাদের তালিকা প্রকাশ করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশের বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার মো. আজিম-উল-আহসানকে ঝিনাইদহের পুলিশ সুপার, এআইজি মো. মনজুর রহমানকে মৌলভীবাজারের, ট্যুরিস্ট পুলিশ ঢাকার পুলিশ সুপার সৈকত শাহীনকে বান্দরবানের, বান্দরবানের পুলিশ সুপার তারিকুল ইসলামকে নাটোরের, নাটোরের পুলিশ সুপার মো. সাইফুর রহমানকে রাজশাহীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া, সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধরকে খাগড়াছড়ির, ডিএমপির উপকমিশনার উত্তম প্রসাদ পাঠককে ঠাকুরগাঁওয়ের, ঢাকার এসবির পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদকে রাজবাড়ীর, ডিএমপির উপকমিশনার আবুল হাসনাত খানকে বাগেরহাটের, উপকমিশনার মোহাম্মদ তারেক বিন রশিদকে লক্ষ্মীপুরের এবং শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামানকে জামালপুরের পুলিশ সুপার করা হয়েছে।

অপর প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ঝিনাইদহের এসপি মোহাম্মদ আশিকুর রহমানকে ঢাকার এসবিতে, মৌলভীবাজারের এসপি মোহাম্মদ জাকারিয়াকে হাইওয়ে পুলিশে, রাজশাহীর এসপি এ বি এম মাসুদ হোসেনকে ডিএমপিতে, খাগড়াছড়ির এসপি মো. নাইমুল হককে ট্যুরিস্ট পুলিশে, ঠাকুরগাঁওয়ের এসপি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে সিআইডিতে, রাজবাড়ীর এসপি এম এম শাকিলুজ্জামানকে খুলনা মেট্রোপলিটনে, জামালপুরের এসপি নাছির উদ্দিনকে সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ে, বাগেরহাটের এসপি কে এম আরিফুল হককে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে।

এছাড়া, লক্ষ্মীপুরের এসপি মো. মাহফুজ্জামান আশরাফকে পিবিআইতে, পিরোজপুর পিবিআইয়ের এসপি শেখ জাহিদুল ইসলামকে এসবিতে, পুলিশ অধিদপ্তরের এসপি শামিমা আক্তারকে স্পেশাল সিকিউরিটি ব্যাটালিয়নে, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার সরকার ওমর ফারুককে রাজশাহী মেট্রোপলিটনে, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার তাহিয়াত আহমেদ চৌধুরীকে সিলেট মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে।

গতকাল রোববার ১৬ উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ও ৩৫ অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করে সরকার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি