1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

ডেঙ্গুতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ জুলাই, ২০২৩

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্র ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। ছাত্রের নাম ইশাত আজহার। সে আইডিয়াল স্কুলের বনশ্রী শাখার তৃতীয় শ্রেণির ‘ঝ’ শাখার ছাত্র। রোববার (১৬ জুলাই) ভোরে রাজধানীর ইউনিভার্সাল হাসপাতালে চিকিসাধীন অবস্থায় সে মারা যায়।

ইশাতকে গত চারদিন আগে জ্বর নিয়ে অন্য একটি হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থা খারাপ হওয়ায় বৃহস্পতিবার (১৩ জুলাই) ইউনিভার্সাল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয় বলে জানান ওই ছাত্রের বাবা আসিফ আজহার।

ইশাতের পরিবার জানিয়েছে, ঈদুল আজহার ছুটির পর গত ৯ জুলাই প্রথমদিন সে স্কুলে গিয়েছিল। এরপর সে ডেঙ্গুতে আক্রান্ত হয়। এরপর সে আর স্কুলে যায়নি।

মতিঝিল আইডিয়াল স্কুলের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদী বলেন, ইশাতের মৃত্যুতে স্কুলের সবাই শোকাহত। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাই।

তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা স্কুল পরিষ্কার রাখছি। পর্যাপ্ত অ্যারোসল, কয়েল ও মশা মারার ব্যাট সরবরাহ করেছি। স্কুল শুরুর আগে-পরে এগুলো ব্যবহার করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি