1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

সৌ‌দিতে ফার্নিচার কারখানায় আগুন, ৯ বাংলাদেশিসহ ১১ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ জুলাই, ২০২৩

সৌদি আরবে একটি ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ডে নয় বাংলাদেশিসহ ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

শুক্রবার (১৪ জুলাই) বিকেলে দেশটির দাম্মাম শহরের হুফুফ শহরের সানাইয়া এলাকায় এ ঘটনা ঘটে। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাস জানায়, শুক্রবার রিয়াদ থেকে প্রায় ৩৫০ কিমি দূরে অবস্থিত সৌদি আরবের হুফুফ শহরের ইন্ডাস্ট্রিয়াল এলাকায় একটি ফার্নিচারের কারখানায় সন্ধ্যায় (মাগরিবের নামাজের সময়) অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এতে কারখানার ১১জন কর্মী মারা গেছেন। তাদের মধ্যে নয়জন বাংলাদেশি বলে প্রাথমিকভাবে শনাক্ত হয়েছে।

রিয়াদ দূতাবাসের লেবার কাউন্সিলর রেজা রাব্বি জানান, নিহতদের মধ্যে ৭ জনের পরিচয় নিশ্চিত করেছে বাংলাদেশি দূতাবাস। দুর্ঘটনায় মারা যাওয়া প্রাথমিকভাবে শনাক্ত হওয়া বাংলাদেশিরা হলেন- আরিফ মো. সাহাদাত, বারেক সরদার, মো. শাকিল প্রামাণিক, সাইফুল ইসলাম, রুমান প্রামাণিক, মো. ফিরুজ সরদার আলী ও মো. রব হোসাইন।

তিনি আরও জানান, নিহত বাংলাদেশিদের মধ্যে ৩ জন নাটোরের ও একজন রাজশাহীর বাসিন্দা। বাংলাদেশি ছাড়াও এতে প্রাণ গেছে এক ভারতীয় ও এক সুদানি নাগরিকের।

এ ঘটনায় আহত বাংলাদেশি দুইজন কিং ফাহাদ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। বাংলাদেশ দূতাবাস রিয়াদের শ্রমকল্যাণ উইংয়ের প্রতিনিধি দুর্ঘটনায় মৃত ও আহত বাংলাদেশিদের সার্বিক বিষয়ে নিবিড়ভাবে ফলোআপ করছেন বলেও জানিয়েছে দূতাবাস।

কীভাবে আগুন লেগেছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। ঘটনার কারণ জানতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি