1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে খুশি দরিদ্র রোগীরা

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

ময়মনসিংহের গৌরীপুরের সিধলা ইউনিয়নের তিনশতাধিক দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা দেওয়া হয়েছে।

শুক্রবার উপজেলার সিধলা ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে হাসনপুর গ্রামে বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়।

বিনামূল্যে চিকিৎসা সেবা দেন জাতীয় পার্টির চেয়ারম্যানের স্বাস্থ্য উপদেষ্টা ও ঢাকার শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ মোস্তাফিজুর রহমান আকাশ এবং ডেলটা হেলথ কেয়ারের আইসিইউ বিশেষজ্ঞ ডাঃ মাকসুদুল হক মাসুদ।

চিকিৎসা নিতে আসা হোসনে আরা বেগম বলেন, আমি হাতে-পায়ে ব্যাথার সমস্যায় ভুগছিলাম। টাকার জন্য ভলো ডাক্তারের কাছে যেতে পারছিলাম না। এখানে এসে চিকিৎসা ও ওষুধ দুটোই বিনামূল্যে পেয়েছি।

চিকিৎসা৷ নিতে আসা নয়ন তালুকদার বলেন, আমি শারীরিক ভাবে অসুস্থ। শহরে গিয়ে চিকিৎসা করালে টাকা খরচ হতো। কিন্ত আজ গ্রামেই ভালো ডাক্তার দেখিয়ে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাওয়ায় আমি অনেক খুশি।

সিধলা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে। গ্রামের তিন শতাধিক দুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেয়া হয়েছে।

ডা. মোস্তাফিজুর রহমান আকাশ বলেন, আমি গৌরীপুর ছেলে। ঢাকায় চাকরি করলেও ছুটির দিনে এলাকায় এসে দরিদ্র রোগীদের ফ্রি চিকিৎসা ও ওষুধ দেই। আজ তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেয়া হয়েছে। চিকিৎসা সেবা পাওয়া পর রোগীদের মুখে যে হাসি ফুটেছে সেটাই পরম পাওয়া।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি