1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩

ঈশ্বরগঞ্জে চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১০ লিটার চোলাই মদসহ কাজল মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

আজ (১৩ জুলাই) বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ পৌরসভার দত্তপাড়া গ্রামের মৃত রশিদ আলীর ছেলে কাজল মিয়ার উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত একটি চায়ের দোকান রয়েছে। চায়ের পাশাপাশি দীর্ঘদিন যাবৎ চোলাই মদ বিক্রি করে আসছিল কাজল।

এ অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) সাদী মোহাম্মদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁর দোকান থেকে ১০ লিটার চোলাই মদসহ তাকে আটক করা হয়।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন – ‘ ১০ লিটার চোলাই মদসহ একজনকে আটক করা হয়েছে। আটকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে’।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি