1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

মিল্লাত ফাউন্ডেশনের উদ্যোগে সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : বুধবার, ১২ জুলাই, ২০২৩

ময়মনসিংহের ফুলবাড়িয়ার আছিমে ‘জ্ঞান সাধনায় আলোকিত সহযাত্রী’ এ স্লোগানকে ধারণ করে মিল্লাত ফাউন্ডেশনের উদ্যোগে রাসূল (সা:) এর জীবনী ও ময়মনসিংহের ইতিহাস-ঐতিহ্য বিষয়ে অনুষ্ঠিত সিরাত প্রতিযোগিতা-২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সিরাত প্রতিযোগিতায় ৩ টি ক্যাটাগরিতে মোট ৪১ জনকে পুরস্কৃত করা হয়। বিজয়ীদেরকে সম্মাননা স্মারক, সিরাত গ্রন্থ ও সনদ প্রদান করা হয়। এছাড়াও ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী সর্বমোট ৯ জনকে এক বছরের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

মঙ্গলবার আছিম তা’লীমুল মিল্লাত দাখিল মাদ্রাসায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: বেলায়েত হোসেন। আছিম তা’লীমুল মিল্লাত দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সিনিয়র শিক্ষক এ.কে.এম নজরুল ইসলাম বিএসসির সভাপতিত্বে এবং মিল্লাত ফাউন্ডেশনের পরিচালক মাহমুদুল হক নাঈমের সার্বিক পরিকল্পনা এবং মুফতি সোলাইমান মাহমুদীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ১২ নং আছিম পাটুলী ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক মফিজ উদ্দীন, যুগ্ম আহবায়ক আনিসুর রহমান।

এছাড়াও অন্যান্য শিক্ষকমন্ডলী বক্তব্য প্রদান করেন এবং অনুষ্ঠানটির প্রশংসা করে এর ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি