1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

এসএসসি ও সমমান পরীক্ষা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ জুলাই, ২০২৩

এসএসসি ও সমমান পরীক্ষার পাঠ্যসূচি ও পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

নতুন পরিকল্পনা অনুযায়ী, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি ও সমমান পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ সোমবার বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়েছে, ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী হবে। সব বিষয়ে পূর্ণ সময় ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে।

করোনা মহামারি দেখা দেওয়ায় ২০২০ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিতে পারেনি শিক্ষা বোর্ডগুলো।

এরপর সময় ও নম্বর কমিয়ে সংক্ষিপ্ত সিলেবাসে ২০২১ সালের ১৪ নভেম্বর এসএসসি পরীক্ষা নেওয়া হয়। ২০২২ সালে পরীক্ষা শুরু হয় ১৫ সেপ্টেম্বর। করোনার প্রকোপ কমে এলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, তার মন্ত্রণালয় আবারো ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা নেওয়ার চেষ্টা করছে। চলতি বছরের ৩০ এপ্রিল এসএসসি পরীক্ষা নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি