1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী? ‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক

জামালপুরে অস্ত্র ও গুলিসহ একাধিক ডাকাতি মামলার আসামীকে গ্রেফতার

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

জামালপুরে অস্ত্র ও গুলিসহ একাধিক ডাকাতি মামলার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জামালপুর পুলিশ সুপার কর্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দিবাগত রাতে জামালপুর শহরের রেল কলোনী এলাকায় অভিযান চালিয়ে রশিদ মোল্লা (৪৭) নামে চিহ্নত ওই ডাকাতকে গ্রেফতার করে পুলিশ।

এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি পাইপগান ও ২টি কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রশিদের বিরুদ্ধে জামালপুরের বকশীগঞ্জ ও কুমিল্লা সদর দক্ষিণ থানায় অস্ত্র ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। তার বাড়ি ঢাকার কেরানীগঞ্জ এলাকায়।

পুলিশ সুপার আরও জানান, সে একজন পেশাদার সন্ত্রাসী, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সাথে সে জড়িত। সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার জন্য সে ঘটনাস্থলে আত্মগোপনে ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। আইনি প্রক্রিয়ায় আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি