1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর

কিশোরগঞ্জে বৌভাতে কাঁচা মরিচ উপহার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ জুলাই, ২০২৩

বিয়ের অনুষ্ঠানে বা বৌভাতে গিয়ে মানুষ কত কিছুই উপহার দেন। উপহারের তালিকায় সাধারণত থাকে শো-পিস, শাড়ি, অলংকার, নগদ টাকা কিংবা বই। কিন্তু বৌভাতের অনুষ্ঠানে কাঁচা মরিচ উপহার দিয়ে মজার কাণ্ড ঘটিয়েছেন অতিথিরা। এ নিয়ে আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। রবিবার (২ জুলাই) দুপুরে ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দীতে।

জানা গেছে, হোসেন্দীর পশ্চিম কুমারপুর গ্রামের জিয়াউর রহমানের একমাত্র ছেলে অ্যাডভোকেট মাহমুদুর রহমান আফ্রিদের বিয়ের বৌভাত অনুষ্ঠানে ১ কেজি কাঁচা মরিচ উপহার দিয়েছেন তারই বন্ধুরা।

অভিনব এই উপহার নিয়ে আসা এসএম রায়হান বলেন, ‘দেশে যে হারে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পেয়েছে, তাতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। উপহার হিসেবে কাঁচা মরিচ দেওয়াটা আমার কাছে প্রাসঙ্গিক মনে হয়েছে। এ ছাড়া কাঁচা মরিচের দাম বৃদ্ধির একটি মৌন প্রতিবাদও এটি।’

এদিকে কাঁচা মরিচ উপহারের বিষয়টি এলাকার সচেতন মহলেও সাড়া ফেলেছে। তারা বিষয়টি প্রাসঙ্গিক ও ইঙ্গিতবহ হিসেবেই দেখছেন।

এ বিষয়ে বরের চাচা অ্যাডভোকেট খলিলুর রহমান বলেন, ‘আমাদের আজকে অনুষ্ঠানে অনেকেই অনেক রকম উপহার নিয়ে এসেছে। তবে আফ্রিদের বন্ধুদের কাঁচা মরিচ উপহার দেওয়ার বিষয়টি বেশ চমকপ্রদ। তাদের এই প্রতিবাদী উপহার আমি সাদরে গ্রহণ করেছি।’

প্রসঙ্গত, শনিবার ব্রাহ্মণবাড়িয়ার সড়াইল উপজেলায় অ্যাডভোকেট মাহমুদুর রহমান আফ্রিদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

উল্লেখ্য, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন বাজারে ৬০০ টাকা দরে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি