1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা

অবৈধভাবে হজ করতে গিয়ে সৌদিতে ১৭ হাজার মুসল্লি গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ জুলাই, ২০২৩

এবারে পবিত্র হজে দায়িত্ব পালন করা নিরাপত্তা কর্মীরা ১৭ হাজারের বেশি হজযাত্রীকে গ্রেপ্তার করেছে। হজ করার অনুমতি না থাকা সত্ত্বেও তারা হজ করতে গেলে গ্রেপ্তার করা হয়। শুক্রবার পর্যন্ত গ্রেপ্তার অভিযান চলে। শনিবার সৌদি প্রেস এজেন্সি এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে। খবর আরব নিউজের

পাবলিক নিরাপত্তা পরিচালক এবং হজ নিরাপত্তা কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মাদ আল বাসামি বলেন, অবৈধভাবে হজ করতে আসা ১৭ হাজার ৬১৫ জন মুসল্লিকে গ্রেপ্তার করা হয়েছে।

এদের মধ্যে আবাসিক আইন ভঙ্গ, সীমান্ত নিরাপত্তা আইন না মানায় ৯ হাজার ৫০৯ জনকে এবং ভুয়া হজ ক্যাম্প পরিচালনা করায় ১০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ২ লাখ ২ হাজার ৬৯৫ জনকে মক্কা সীমান্ত থেকে ফেরত পাঠানো হয়েছে। কারণ হজ করার জন্য তাদের কোনো অনুমিতপত্র ছিল না। এছাড়া লাইসেন্স না থাকা ১ লাখ ২৮ হাজার ৯৯৯টি গাড়ি মক্কায় প্রবেশ করতে দেওয়া হয়নি।

এছাড়া হাজিদের বহন করা ৩৩জন গাড়ি চালককে গ্রেপ্তার করা হয়েছে। এসব চালকদের হজের জন্য কোনো অনুমতি ছিল না। তাদেরকে গ্রেপ্তারের পর বিচারের জন্য পাঠানো হয়।

আল বাসামি বলেন, এ বছর হজে হাজিদের নিরাপত্তার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়। এক্ষেত্রে অনেক প্রতিষ্ঠান কাজ করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি