1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

ঈদের ২য় দিনে শেরপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : শুক্রবার, ৩০ জুন, ২০২৩

শেরপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নালিতাবাড়ী উপজেলায় বাস এবং অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।৩০ জুন শুক্রবার মধ্যরাতে উপজেলার কদমতলী বাজারে ওই ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিউনের মনাকুষা গ্রামের রফিক মাস্টারের ছেলে অটোরিক্সা যাত্রী রবিউল ইসলাম (৪০) এবং একই ইউনিয়নের বন্ধুপাড়া গ্রামের অটোচালক সাইদুল ইসলাম (৩০)।

পুলিশ জানায়, শুক্রবার মধ্যরাতে ঝিনাইগাতী উপজেলার কদমতলী বাজারের সামনে ঢাকা থেকে আসা বাস লুবনা পরিবহনের একটি বাস থেকে যাত্রী নামিয়ে দেয়। যাত্রী রবিউল ইসলামকে একটি ব্যাটারী চালিত অটোরিকশা নিয়ে রওয়ানা দিলে পিছন থেকে ওই বাসটি অটোরিক্সাটিকে চাপা দেয়। এতে অটোরিক্সাতে থাকা যাত্রী ও চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

অন্যদিকে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে এগােরাটার দিকে শেরপুর-জামালপুরস হাসড়কের কুলুরচরে মটরসাইকেল দূর্ঘটনায় নিহত হন কলেজ ছাত্র মিশর। সে শেরপুর সদরের টিকারচরের দিঘলদী গ্রামের বাসিন্দা।

পুলিশ মরদেহ গুলো উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া জানান, আমরা ঘটনা কথা শুনার সাথে সাথে ঘটনাস্থলে গিয়েছি। লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। একই সাথে বাস সনাক্ত করেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে লাশ বিনা ময়না তদন্তে দাফনের জন্য অনুমতি চাওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, একটি মোটর সাইকেল দূর্ঘটনা ঘটেছে। পরিবারের পক্ষ থেকে বিনা ময়না তদন্তে লাশ দাফনের জন্য আবেদন করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি