1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ময়মনসিংহে বৃষ্টিতে ভিজে ঈদের নামাজ পড়লেন মুসল্লিরা

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩

ময়মনসিংহ নগরীতে সকাল থেকেই ছিল গুঁড়িগুঁড়ি বৃষ্টি। প্রধান ঈদ জামাতে অংশ নিতে তাই ছাতা মাথায় দিয়েই এসেছেন সবাই। নামাজের সময়ও বৃষ্টি থাকায় সেই বৃষ্টিতে ভিজেই ঈদের নামাজ আদায় করেছেন হাজারো মুসল্লি।

বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৮টায় নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন আঞ্জুমান ঈদগাহ মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুল্লাহ আল মামুন।

এত আগে, বৃষ্টি উপেক্ষা করে নির্ধারিত সময়ের আগেই ঈদগাহ মাঠে ছুটে আসেন ধর্মপ্রাণ মুসল্লীরা। প্রধান ঈদ জামাতে অংশ নামাজে অংশ নেন- গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, মসিক মেয়র মো. ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমসহ প্রশাসনিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি।

ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভ, মানুষের কল্যাণ ও বিশ্ব শান্তির প্রত্যাশায় দোয়া করা হয়। এরপর আঞ্জুমান ঈদগাহ মসজিদে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল পৌনে ৯ টায়।

এছাড়াও নগরীর আকুয়া মার্কাজ মসজিদে সকাল ৭টায়, বড় মসজিদে সকাল সাড়ে ৮টায়, গাঙ্গিনারপাড় জামে মসজিদে সকাল ৮টায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় সহ ময়মনসিংহের প্রায় আড়াই হাজার স্থানে অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার জামাত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি